Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

ইরানে নোবেলজয়ী নার্গিসকে ছয় বছরের কারাদণ্ড

২৬ বাংলা টিভি   09-Feb-2026   28

Photo

ইরানে নোবেলজয়ী নার্গিসকে ছয় বছরের কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের একটি আদালত শান্তিতে নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে। গতকাল রোববার (০৮ ফেব্রুয়ারি) তার আইনজীবী মোস্তফা নিলি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেন। আদালতের নির্দেশে তাকে দুই বছরের জন্য দেশত্যাগেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আইনজীবী নিলি জানান, মোহাম্মদীকে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে ছয় বছরের সাজা দেয়া হয়েছে। এছাড়া প্রচারণামূলক কর্মকাণ্ডের জন্য তাকে অতিরিক্ত দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত তাকে দক্ষিণ খোরাসান প্রদেশের খোসফ শহরে দুই বছরের নির্বাসনে থাকারও আদেশ দিয়েছে।

নার্গিস মোহাম্মদী ২০২৩ সালে তার মানবাধিকার আন্দোলনের স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। ৫৩ বছর বয়সী এই কর্মী গত পঁচিশ বছর ধরে ইরানের মৃত্যুদণ্ড ব্যবস্থার বিরুদ্ধে এবং নারীদের বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে সরব রয়েছেন। গত এক দশকের বেশিরভাগ সময় তিনি কারাগারে কাটিয়েছেন এবং ২০১৫ সাল থেকে প্যারিসে বসবাসরত তার যমজ সন্তানদের সঙ্গে দেখা করতে পারেননি।

আইন অনুযায়ী সব সাজা একসঙ্গে কার্যকর হবে, ফলে নার্গিসকে মোট ছয় বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। দীর্ঘ বছর ধরে তিনি তার মানবাধিকার আন্দোলনের কারণে বারবার বিচারের মুখোমুখি হয়েছেন।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত