Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার দিনব্যাপি গণসংযোগ

২৬ বাংলা টিভি   07-Feb-2026   46

Photo

যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানার দিনব্যাপি গণসংযোগ


ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা:

৮৬,যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা) আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা দিনব্যাপি ঝিকরগাছা উপজেলার গদখালী ও শিমুলিয়া ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারী) সকালে  গদখালী ইউনিয়নের কামারপাড়া,  শিমুলিয়া ইউনিয়নের মধাখালী, শিমুলিয়া মিশনপাড়া, রাধানগর, রাজাপুরসহ বিভিন্ন স্থানে উঠান, পথসভা, গণসংযোগ ও বিভিন্ন শ্রেনিপেশার ভোটারদের সাথে ধানের শীষের পক্ষে মতবিনিময় সভা করেনপৃথক পৃথক এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৮৬,যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম সুমন, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, বিএনপি নেতা তরিকুল ইসলাম, নুর মোহাম্মদ, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশা, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, বিএনপি নেতা আব্দুল অহেদ, মনজু মেম্বারসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও মহিলাদলের বিভিন্ন নেতৃবৃন্দ।  বিকালে ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নে নির্বাচনী পথসভায় যোগ দিয়েছেন বলে জানাগেছে।  


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত