Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে জনসংযোগে টুকু: ধানের শীষে ভোট চেয়ে খালেদা জিয়ার সংগ্রামের কথা স্মরণ

২৬ বাংলা টিভি   06-Feb-2026   45

Photo

সিরাজগঞ্জে জনসংযোগে টুকু: ধানের শীষে ভোট চেয়ে খালেদা জিয়ার সংগ্রামের কথা স্মরণ


সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ি ইউনিয়নে আজ (৬ ফেব্রুয়ারি) দুপুরে গণসংযোগে অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ – ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এ সময় তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। অথচ আজ দেশের রাজনীতিতে এমন একটি শক্তি নির্বাচনে অংশ নিচ্ছে, যারা কখনোই বাংলাদেশকে আন্তরিকভাবে বিশ্বাস করেনি।
টুকু আরও বলেন, জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং গণতন্ত্রের পথে দেশকে এগিয়ে নিতে ধানের শীষের বিজয় নিশ্চিত করা প্রয়োজন। তিনি স্থানীয় ভোটারদের উদ্দেশে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বলেন, জনগণের সঠিক সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত