Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে রহস্যজনক চুরি সিসিটিভি সরঞ্জামসহ লুট ২ লক্ষাধিক টাকা।

২৬ বাংলা টিভি   01-Feb-2026   35

Photo

কালীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে রহস্যজনক চুরি সিসিটিভি সরঞ্জামসহ লুট ২ লক্ষাধিক টাকা।


মোঃ রাফাত হোসেন, 

কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ব্যস্ততম হাসপাতাল সড়কে অবস্থিত বিশিষ্ট ব্যবসায়ী বীরেন সাহার ব্যবসা প্রতিষ্ঠান ‘মেসার্স বীরেন সাহা এন্ড ব্রাদার্স’-এ সংঘটিত এক রহস্যজনক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত রাতে সংঘটিত এই চুরিতে নগদ অর্থ ও মালামালসহ প্রায় ২ লক্ষ ২ হাজার টাকার সম্পদ লুট হয়েছে।

চুরির ধরন ঘিরে তৈরি হয়েছে রহস্য। ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, চোরেরা দোকানের ভেন্টিলেটর ভেঙে এবং শাটার কেটে ভেতরে প্রবেশ করে। তবে শাটারে যে ছিদ্র করা হয়েছে, তা অত্যন্ত ছোট। স্থানীয়দের দাবি, এত ছোট ছিদ্র দিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষের ভেতরে প্রবেশ করা প্রায় অসম্ভব বা অত্যন্ত কষ্টসাধ্য, যা চুরির পদ্ধতি নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ভুক্তভোগী ব্যবসায়ী বীরেন সাহা জানান, ক্যাশ বক্সে রাখা নগদ টাকা ও মূল্যবান মালামালের পাশাপাশি দোকানের নিরাপত্তার জন্য স্থাপিত সিসিটিভি ক্যামেরা, ডিভিআরসহ সকল সরঞ্জাম চোরচক্র নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, কোনো প্রমাণ পুলিশের হাতে না পড়তেই পরিকল্পিতভাবে এসব সরঞ্জাম লুট করা হয়েছে।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ শাটারের ছিদ্র, ভেন্টিলেটরসহ সম্ভাব্য সব প্রবেশপথ খতিয়ে দেখে।

এ বিষয়ে পুলিশ জানায়,

“আমরা ঘটনাস্থল অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিদর্শন করেছি। শাটারের ছিদ্রটি ছোট হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি সরঞ্জাম নিয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে, চোরচক্রটি পেশাদার ও কৌশলী। দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

শহরের প্রাণকেন্দ্রে এমন চাঞ্চল্যকর ও রহস্যজনক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পাশাপাশি উদ্বেগ ও কৌতূহল বিরাজ করছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত