Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

দেশের বাজারে দাম কমলো স্বর্ণের

২৬ বাংলা টিভি   30-Jan-2026   45

Photo

দেশের বাজারে দাম কমলো স্বর্ণের


নিউজ ডেস্ক:

টানা পাঁচ দফা রেকর্ড মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১৪ হাজার ৬৩৮ টাকা কমিয়ে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকা  নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। এ প্রেক্ষিতে সকালে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় বাজুস। স্বর্ণের নতুন দাম আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২২ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের এ দামের সঙ্গে সরকার কর্তৃক নির্ধারিত ৫ শতাংশ ট্যাক্স এবং বাজুস কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত