Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার সহ অবৈধ পারাপারের সময় আটক ১০

২৬ বাংলা টিভি   29-Jan-2026   31

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার সহ অবৈধ পারাপারের সময় আটক ১০


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মাদক উদ্ধার সহরঅবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবি সূত্র জানায়, ২৭ জানুয়ারি রাতে মেদিনীপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৩/৭-এস সংলগ্ন এলাকায় নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মেদিনীপুর গ্রামের মোঃ সুমন বিশ্বাসের আমবাগান থেকে আসামীবিহীন ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৩ বোতল ভিনসারেক্স সিরাপ উদ্ধার করা হয়। একইদিন সন্ধ্যায় শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নায়েব সুবেদার মোঃ রমজান আলীর নেতৃত্বে নিয়মিত টহলকালে সীমান্ত পিলার ৬১/৮৮-আর সংলগ্ন চাপাতলা গ্রামের শরিফুলের কলাবাগান থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৪ পুরুষ, ৩ নারী ও ৩ শিশুসহ মোট ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পারাপার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত