Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে উদ্বেগজনক হারে বেড়েছে হত্যা, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও অপমৃত্যু

২৬ বাংলা টিভি   28-Jan-2026   28

Photo

ঝিনাইদহে উদ্বেগজনক হারে বেড়েছে হত্যা, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও অপমৃত্যু


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলাতে উদ্বেগজনক হারে বেড়েছে হত্যা, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও অপমৃত্যু সংখ্যা। গত ৬ মাসেই সদর উপজেলাতে মামলা হয়েছে ২'শ ৪৩ টি। এর মধ্যে ৯০ টি অপমৃত্যু, ২২ টি নারী-শিশু নির্যাতন, ১২ টি হত্যা ধর্ষন ৪ টি বাকি মানবপাচার, পর্ণগ্রাফি ও অপহরণ মামলা। বুধবার দুপুরে ঝিনাইদহ শহরের ওয়েলফেয়ার এফোর্টস  (উই) এর প্রশিক্ষণ কক্ষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় উপজেলা জেন্ডার ইক্যুয়ালিটি ফোরাম। সেসময় উপজেলা ফোরামের সভাপতি ময়না খাতুন, উই এর পরিচালক শরিফা খাতুন, এমপাওয়ারহার প্রকল্পের ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার কুতুব উদ্দিনসহ উপজেলা ফ্যাসিলিটেরগণ উপস্থিত ছিলেন।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)'র সহযোগিতায় উই এর আয়োজনে সংবাদ সম্মেলন থেকে জানানো হয় হত্যা, নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও অপমৃত্যুসহ অপরাধ বৃদ্ধি শুধু ভুক্তভোগীর জীবনকে বিপর্যস্ত করে না বরং সামগ্রিকভাবে সমাজের শান্তি, নিরাপত্তা ও উন্নয়নকে মারাত্বক ব্যাহত করে।  আগামী দিনে নারী ও শিশুদের প্রতি যে কোন সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সমাজের সব শ্রেণির মানুষকে কাজ করার আহবান জানান।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত