Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

ফুটপাতে জন্ম, নবজাতক রেখে পালালেন মা অতঃপর

২৬ বাংলা টিভি   07-Oct-2025   50

Photo

ফুটপাতে জন্ম, নবজাতক রেখে পালালেন মা


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

ভোররাতের নিস্তব্ধ শহর। চারপাশে হালকা কুয়াশা, নিঃশব্দ রাস্তায় হঠাৎ কেঁদে ওঠে এক নবজাতক—চমকে যায় উল্লাপাড়ার মানুষজন। মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবর, ফুটপাতে এক নারী প্রসব করেছেন সন্তান।

স্থানীয়রা ছুটে যান ঘটনাস্থলে। ফুটপাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নারী ও নবজাতককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। কিন্তু চিকিৎসকের তত্ত্বাবধানে কিছুটা সুস্থ হওয়ার পরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা—অদৃশ্য হয়ে যান শিশুর মা।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন জানান, রাত দুইটার দিকে স্থানীয়রা হোয়াটসঅ্যাপে বিষয়টি জানালে আমরা দ্রুত ব্যবস্থা নিই। মা ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়। কিছু সময় পর খবর পাই, শিশুর মা হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ফুটপাতে জন্ম নেওয়া কন্যাশিশুটিকে ঘিরে এখন কৌতূহলের শেষ নেই। অচেনা মা হারিয়ে গেলেও শিশুটি যেন হয়ে উঠেছে সবার আপন। অনেকেই ইতোমধ্যে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

নিলুফা ইয়াসমিন বলেন, শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছে। সকাল থেকে অনেকে দত্তকের জন্য যোগাযোগ করছেন। আমরা ইউএনও স্যারের সঙ্গে কথা বলেছি। যাচাই-বাছাই শেষে একজন দায়িত্বশীল অভিভাবকের হাতে শিশুটিকে তুলে দেওয়া হবে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতিমধ্যে মিটিং চলছে, শিশুর ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করেই সিদ্ধান্ত নেওয়া হবে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত