Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির তিন নেতা বহিষ্কার

২৬ বাংলা টিভি   21-Jan-2026   79

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির তিন নেতা বহিষ্কার


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় ব্রাহ্মণবাড়িয়ার তিন নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি  কামরুজ্জামান মামুন, ব্রাহ্মণবাড়িয়া -৫ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, ব্রাহ্মণবাড়িয়া -৬ আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি ড. সাইদুজ্জামান কামাল। 

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির ভেরিফাইড ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি নোটিশ প্রকাশ করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য রক্ষার স্বার্থে কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত তিন নেতা নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশনা অমান্য করেছেন। দলীয় নির্দেশ উপেক্ষা করে স্বতন্ত্র বা অন্য পরিচয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামায় তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বহিষ্কৃত নেতারা বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব ধরনের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন বলে নোটিশে জানানো হয়। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের এসব বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিএনপি বরাবরই কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কর্মকাণ্ড চালালে তার বিরুদ্ধে একই ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির ভেতরে শৃঙ্খলা রক্ষা ও দলীয় অবস্থান সুসংহত রাখতে কেন্দ্রীয় নেতৃত্ব ধারাবাহিকভাবে নজরদারি ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করছে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত