Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সন্ধ্যারাতে দুর্ধর্ষ ডাকাতি, ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট, ৩ ডাকাত আটক

২৬ বাংলা টিভি   07-Oct-2025   45

Photo

কালীগঞ্জে সন্ধ্যারাতে দুর্ধর্ষ ডাকাতি, ৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট, ৩ ডাকাত আটক


কালীগঞ্জ   (ঝিনাইদহ) সংবাদদাতা :

 ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামে সন্ধ্যারাতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এসময় বাড়ির অন্যান্যদের ডাক চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এসে ডাকাতদলের ৩ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে।

এলাকাবাসী জানায়, ৬ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের মতিয়ার রহমানের ছেলে রোকনের নেতৃত্বে হরিনাকুন্ডু উপজেলার আবুল হোসেনের ছেলে শাহাবুর মন্ডল (৩২) একই উপজেলার বৈঠাপাড়া গ্রামের মহিউদ্দিন সর্দারের ছেলে রানা হোসেন (২৩), ঝিনাইদহ সদর উপজেলার চান্দুয়ালী গ্রামের ওবায়দুল মন্ডলের ছেলে তুষার আহাম্মেদ সাকিব (২১) একই গ্রামের মিজানুর রহমানের ছেলে তৌহিদ হোসেন (১৮), মহামায়া গ্রামের কুরবান আলী, একই গ্রামের তরিকুল ইসলাম (৩৮) সহ ৮ জন সশস্ত্র ডাকাত বেজপাড়া গ্রামের আব্দুর রশিদের বাড়িতে হানা দেয়। তারা আব্দুর রশিদের স্ত্রী রিজিয়া বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে তার গৃহ থেকে প্রায় ৩ লক্ষাধিক মূল্যের স্বর্ণের চেইন, কানের দুল এবং মেয়ের একটি সীতা হার নেকলেস ও আংটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রিজিয়া বেগম ডাকাতদের পিছু ধাওয়া করেন এবং ডাক-চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। তার আর্তচিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এসে ডাকাতদলের পিছু ধাওয়া করে শাহাবুর মন্ডল, রানা হোসেন ও তুষার আহাম্মেদ সাকিবকে আটক করেন। অন্য ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতদলের সদস্যদের মধ্যে তুষার আহাম্মেদ সাকিব এবার এস.এস.সি পরীক্ষা দিয়েছে ও রানা মালয়েশিয়া ফেরত।

খবর পেয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে যান। পরবর্তীতে এএসপি (সার্কেল) সহ সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছে ডাকাতদের জনতার কবল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত