Logo
শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   06-Oct-2025   56

Photo

বকশীগঞ্জে মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


জিএম ফাতিউল হাফিজ বাবু , বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় বগারচর ইউনিয়নের উত্তর সারমারা খেয়াঘাট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

মিথ্যা মামলায় হয়রানির শিকার কয়েকটি পরিবার ওই প্রতিবাদ সভার আয়োজন করে। 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী আসাদুজ্জামান লিটন, আবুল হাসেম, খোরশেদ আলম ও মাসিদুল ইসলাম।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অন্যের জমি আত্মসাত করতে স্থানীয় সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল বাসার তার লোক আলমগীর হোসেন, আমিনুল ইসলাম, সোনা মিয়াকে দিয়ে কল্পকাহিনী সাজিয়ে সারমারা এলাকার মানুষের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানির করছে।

গায়েবী মামলা দায়ের করে অন্যের জমি জোরপূর্বক দখলের চেষ্টা করে যাচ্ছেন আবুল বাসার ও তার লোকজন। এছাড়াও আরো মামলা দেবে বলেও হুমকি দিচ্ছেন তিনি। 

একের পর এক মিথ্যা মামলায় সর্বস্বান্ত হয়ে পড়েছে কয়েকটি পরিবার। তাই মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। এসময় স্থানীয়রা মামলাবাজ আবুল বাসারকে গ্রেপ্তারের দাবি জানান।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত