Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা সিলেট সিলেট

তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

২৬ বাংলা টিভি   17-Jan-2026   60

Photo

তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০


সিলেট সংবাদদাতা :

সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাওয়া এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া জানান, দুর্ঘটনার পরও ঢাকা–সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত