Logo
মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জনের মৃত্যু

২৬ বাংলা টিভি   17-Jan-2026   27

Photo

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ১৪ জন প্রাণ হারিয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে সারগোধা জেলার খুশাব এলাকার দরবার পাঞ্জপির মানাওয়ান অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

শনিবার (১৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকারীরা জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর সাতজন ঘটনাস্থলেই ট্রাকের নিচে চাপা পড়ে মারা যান। উদ্ধারকর্মীরা দ্রুত পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে নিকটবর্তী টিএইচকিউ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে ছয়জন শিশু ও পাঁচজন নারী রয়েছেন। জানা গেছে, যাত্রীরা একটি জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুসহ পরিবারের প্রায় সব সদস্যই রয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত