Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

নোবেল পদক উপহার পেয়ে যা বললেন ট্রাম্প

২৬ বাংলা টিভি   16-Jan-2026   32

Photo

নোবেল পদক উপহার পেয়ে যা বললেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্কঃ

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দেখা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এ সময় মার্কিন প্রেসিডেন্টকে নিজের নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন মাচাদো। এই উদ্যোগকে ‘পারস্পরিক সম্মানের একটি চমৎকার নিদর্শন’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মারিয়া আমার করা কাজের স্বীকৃতিস্বরূপ আমাকে তার নোবেল শান্তি পুরস্কার উপহার দিয়েছেন।’

মাচাদোকে ‘অসাধারণ একজন নারী, যিনি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছেন’ বলেও প্রশংসা করেন ট্রাম্প। পাশাপাশি, তার সঙ্গে সাক্ষাৎ করাকে বড় সম্মান বলে উল্লেখ করেন। 

দুই নেতার এই সাক্ষাতের পর হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এবিসি নিউজকে নিশ্চিত করেছেন যে, ট্রাম্প পদকটি গ্রহণ করেছেন।

হোয়াইট হাউস ছাড়ার সময় মাচাদো সাংবাদিকদের জানান, তিনি ট্রাম্পকে তার নোবেল পুরস্কারের পদক উপহার দিয়েছেন এবং দুই দেশের (যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা) মধ্যকার সম্পর্কের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত