Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আজ থেকে শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা

২৬ বাংলা টিভি   03-Jan-2026   50

Photo

আজ থেকে শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা


নিউজ ডেস্কঃ

আজ শনিবার (৩ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) ৩০তম আসর শুরু হচ্ছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি)-তে সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন হয়েছে।

এর আগে ১ জানুয়ারি মেলার উদ্বোধনের তারিখ নির্ধারিত থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করায় উদ্বোধনের তারিখ পিছিয়ে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

দেশের সর্ববৃহৎ পণ্য প্রদর্শনী আয়োজন হিসেবে পরিচিত এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এবারের মেলায় বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর ও নেপালসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যের বৈচিত্র্যও মেলার অন্যতম আকর্ষণ।

মেলার লে-আউট অনুযায়ী মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেয়া হয়েছে। যেখানে দেশীয় উৎপাদক ও রপ্তানিকারকদের পাশাপাশি সাধারণ ব্যবসায়ী এবং বিদেশি প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য প্রদর্শন করবে।

পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে এবারের মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল-ইউজ প্লাস্টিক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।

দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির ২০০টিরও বেশি ডেডিকেটেড শাটল বাস মেলার উদ্দেশ্যে চলাচল করবে।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে বছরের প্রথম দিনেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২২ সাল থেকে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারকে মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবার পূর্বাচলে পঞ্চমবারের মতো এই মেলার আয়োজন করা হচ্ছে, যার জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত