অর্থনীতি
কমল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
২৬ বাংলা টিভি 01-Jan-2026 46
কমল জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
নিউজ ডেস্কঃ
২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করেছে সরকার। নতুন ঘোষণায় গ্রাহক পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিন—সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমানো হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই নতুন মূল্যহার ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, ডিজেল লিটারপ্রতি ১০৪ টাকা থেকে কমে ১০২ টাকা, অকটেন ১২৪ টাকা থেকে ১২২ টাকা, পেট্রল ১২০ টাকা থেকে ১১৮ টাকা এবং কেরোসিন ১১৬ টাকা থেকে কমে ১১৪ টাকায় বিক্রি হবে।
news@26banglatv.com