Logo
রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে কৃষক দল নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   04-Oct-2025   67

Photo

বকশীগঞ্জে কৃষক দল নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


জিএম ফাতিউল হাফিজ বাবু ,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে ইউনিয়ন কৃষক দলের সদস্য রমজান আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে মেরুরচর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মেরুরচর ইউনিয়নের মাদারের চর গ্রামের যুবদল নেতা মফিজুর রহমান বিপ্লব পারিবারিক বিরোধের জের ধরে তার ভাতিজা ইউনিয়ন কৃষক দলের সদস্য রমজান আলীর বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছেন।  যুবদল নেতা বিপ্লব প্রতিহিংসা পরায়ণ হয়ে ওয়ার্ড আওয়ামী লীগের ভুয়া কমিটি বানিয়ে সেখানে রমজান আলীর নাম ঢুকিয়ে রমজান আলীকে আলীর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন ও বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছেন। 

তারা আরো বলেন রমজান আলী বিএনপি পরিবারের সন্তান। আওয়ামী লীগের সাথে তার কোন সম্পর্ক নেই। তাই তার বিরুদ্ধে অপপ্রচারে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি। 

সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল আমিন আকন্দ, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, মেরুরচর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবদুল খালেক, সিনিয়র যুগ্ম আহবায়ক ইসরাফিল আলম, যুগ্ম আহবায়ক হেলাল মিয়া, ভুক্তভোগী কৃষকদল নেতা রমজান আলী। 

সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত