Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   04-Oct-2025   54

Photo

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত


চুয়াডাঙ্গা প্রতিনিধি : 

চুয়াডাঙ্গার ভারত সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা ৫০ পর্যন্ত এ পতাকা বৈঠক চলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এদিন বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়নের অধীন মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১০৫ এমপি’র নিকট সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ পার্শ্বে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই পতাকা বৈঠকে বিজিবির পক্ষে ৬ বিজিবি অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং ভারতের ১৬১ ব্যাটালিয়ন

বিএসএফের কমান্ড্যান্ট সুভাস চন্দ্র গাগুয়ার ও স্টাফ অফিসারসহ ১৩ জন অংশগ্রহণ করেন। পতাকা বৈঠকের শুরুতে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ একে অপরকে স্বাগত জানান এবং কুশলাদী বিনিময় করেন। পরবর্তীতে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া, মানব পাচার রোধ,বিএসএফ কর্তৃক অবৈধভাবে বাংলাদেশী নাগরিক পুশইন না করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা করেন। পতাকা বৈঠক চলাকালে ১৬১ বিএসএফ কমান্ড্যান্ট কর্তৃক পূর্বে

অনুমোদনকৃত সীমান্ত পিলার ৮৭ হতে ৯২/৮-আর পর্যন্ত কাঁটাতার বিহীন এলাকায় ভারতীয় পার্শ্বে কাঁটাতার স্থাপন কাজ শুরু করার বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন। প্রতিউত্তরে ৬ বিজিবির অধিনায়ক বলেন,প্রস্তাবিত কাঁটাতারের বেড়া এলাকাটি পূর্বে অনুমোদন করা থাকলেও বর্তমানেভৌগলিক প্রেক্ষাপট বিবেচনায় নুতন করে যৌথ পরিদর্শন করা প্রয়োজন। ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফ কমান্ড্যান্টকে কাঁটাতার স্থাপনের বিষয়ে নতুন করে প্রস্তাবনা পাঠানোর বিষয়ে পরামর্শ দেন। 

এছাড়াও কাঁটাতার বিহীন এলাকা দিয়ে চোরাচালানসহ অবৈধ অনুপ্রবেশরোধে টহল তৎপরতা জোরদার এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করার বিষয়ে উভয় কমান্ডারগণ একমত পোষণ করেন। পতাকা বৈঠক শেষে উভয়ই ব্যাটালিয়ন কমান্ডারগণ নিকটবর্তী সীমান্ত পিলার ১০৫ পরিদর্শন করেন। শেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আগামী দিনগুলোতেও সুসম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠকটি শেষ হয়।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত