Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

টেকনাফে কোস্ট গার্ড-নৌবাহিনীর যৌথ অভিযান নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার, দুই মানবপাচারকারী আটক

২৬ বাংলা টিভি   03-Oct-2025   50

Photo

টেকনাফে কোস্ট গার্ড-নৌবাহিনীর যৌথ অভিযান নারী-শিশুসহ ৩৮ জন উদ্ধার, দুই মানবপাচারকারী আটক


নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে নারী ও শিশুসহ ৩৮ জনকে পাচারের হাত থেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়। শুক্রবার (৩ অক্টোবর) ভোররাতে পরিচালিত এ যৌথ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সমুদ্রপথে মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে একদল নারী-শিশু ও পুরুষকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন পাহাড়ি এলাকায় আটকে রাখা হয়েছে।

এর ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে ১৮ জন নারী, ১২ জন পুরুষ ও ৮ জন শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে দুইজন মানবপাচারকারীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, পাচারকারীরা তাদের মুক্তিপণ আদায়ের পাশাপাশি বিদেশে পাচারের প্রস্তুতি নিচ্ছিল এবং এ সময় তারা শারীরিক নির্যাতনের শিকার হন। উদ্ধারকৃত ভুক্তভোগী ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ড কর্মকর্তা। তিনি আরও বলেন, মানবপাচারসহ যেকোনো অবৈধ কার্যকলাপ রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত