Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

ঐক্যবদ্ধ নড়াইল গড়ার অঙ্গীকার নিয়ে নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

২৬ বাংলা টিভি   21-Dec-2025   60

Photo

ঐক্যবদ্ধ নড়াইল গড়ার অঙ্গীকার নিয়ে নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ


নড়াইল প্রতিনিধি:

 “ঐক্যবদ্ধ নড়াইল গড়ার অঙ্গীকার এই শ্লোগানকে সামনে নিয়ে”  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষের লড়াইয়ে নামতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। জেলা প্রশাসক মোহাম্মাদ আব্দুল সালাম এর কাছ থেকে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। 

মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, উপদেষ্টা মনু জোমাদ্দার, বিএনপির সিনিয়র নেতা তাকিউর রহমান, মুন্সি শাহিউল্লাহ মোহন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল। এছাড়াও উপস্থিত ছিলেন নড়াইল কেন্দ্রীয় মসজিদের ইমাম মওলানা শফিউল্লাহ,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, যুবদলের শাহাদাত কবীর রুবেল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে প্রার্থীর পক্ষ থেকে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন।

"দেশ এক ক্রান্তিকাল পার করছে। আমরা নড়াইলের সাধারণ মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই করছি। দল আমার ওপর যে আস্থা রেখেছে, তার প্রতিদান আমি নড়াইল-২ আসনের আপামর জনতাকে সঙ্গে নিয়ে দিতে চাই। নির্বাচিত হলে হিংসা-বিদ্বেষ ভুলে সকলকে নিয়ে একটি 'ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ নড়াইল' গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। ইনশাআল্লাহ, সুষ্ঠ  নির্বাচন হলে এই আসনটি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারব।"

নেতৃবৃন্দ জানান, মনিরুল ইসলামের পক্ষে তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তারা আগামী নির্বাচনে সকল বাধা উপেক্ষা করে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত