Logo
বুধবার | ৭ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

বিদ্রোহী কবির পাশেই চির নিদ্রায় শায়িত হবেন শহীদ ওসমান হাদি

২৬ বাংলা টিভি   19-Dec-2025   37

Photo

বিদ্রোহী কবির পাশেই চির নিদ্রায় শায়িত হবেন শহীদ ওসমান হাদি


নিউজ ডেস্কঃ

পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদীকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সামাধির পাশেই সমাহিত করা হবে। শুক্রবার (১৯ ডিসেম্বের) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

বিবৃতিতে বলা হয়, শনিবার রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে জোহরের নামাজের পর শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের দাবির ভিত্তিতে শহিদ ওসমান হাদীকে কবি নজরুল এর পাশে সমাহিত করা হবে। 

এর প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে। 

ইনকিলাব আরও মঞ্চ জানিয়েছে, সর্বসাধারণের জন্য হাদির মরদেহ দেখার কোনো সুযোগ থাকবেনা। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহিদ ওসমান হাদীর জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে হাদির মরদেহ বহনকারী ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছালে কারওয়ান বাজারসহ রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুরের ঘটনাও ঘটে।

গেল শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত