জাতীয়
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 26-Nov-2024 125
মাহবুবুল আলম চৌধুরী
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম।
সোমবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৮টায় রাজধানীর শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিটিটিসি সূত্রে জানা যায়, রাজধানীর শান্তিনগর এলাকায় তার উপস্থিতির বিষয়টি নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
news@26banglatv.com