Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানলো সংযুক্ত আরব আমিরাত

২৬ বাংলা টিভি   17-Dec-2025   51

Photo

পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানলো সংযুক্ত আরব আমিরাত


আন্তর্জাতিক ডেস্কঃ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই)। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালের সম্ভাব্য তারিখ জানিয়েছে দেশটি। 

ইউএইয়ের আইন অনুযায়ী ঈদের তারিখ পরিবর্তনযোগ্য নয়। ইসলামিক হিজরি ক্যালেন্ডার ও চাঁদ দেখার ওপর নির্ভর করেই ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হয়। তবে আগাম পরিকল্পনার সুবিধার্থে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে সম্ভাব্য সময়সূচি জানানো হয়েছে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের চাঁদ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে। সে ক্ষেত্রে রমজান শুরু হবে ১৮ ফেব্রুয়ারি।

রমজান মাস ২৯ অথবা ৩০ দিন হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল ফিতর শুরু হতে পারে শুক্রবার, ২০ মার্চ।

ইউএইয়ের সরকারি নীতিমালা অনুযায়ী, রমজান ৩০ দিন পূর্ণ না হলেও শেষ দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হয়। সে হিসাবে ঈদুল ফিতরে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিনের ছুটি হতে পারে।

২০২৬ সালে ঈদুল আযহা হতে পারে বছরের সবচেয়ে দীর্ঘ সরকারি ছুটি। ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি)–এর ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস (জিলহজ ৯) পড়তে পারে ২৬ মে।

এ হিসাবে ঈদুল আযহা শুরু হবে ২৭ মে এবং ছুটি চলবে ২৯ মে পর্যন্ত। সাপ্তাহিক ছুটি (শনিবার ও রোববার) যুক্ত হলে বাসিন্দারা সর্বোচ্চ ছয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

তবে অন্যান্য ইসলামি ছুটির মতোই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর। নির্ধারিত সময়ের কাছাকাছি এসে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ছুটির দিন ঘোষণা করবে।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত