Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

২৬ বাংলা টিভি   14-Dec-2025   38

Photo

ঝিনাইদহে বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা


ঝিনাইদহ প্রতিনিধি।  

ঝিনাইদহে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা সকল শহিদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

আলচনা সভায় জেলা প্রশাসক বলেন, প্রতিবছর বেদনাভরে আমরা এই দিং@১১বসটি পালন করে থাকি। জাতির শ্রেষ্ঠসন্তান শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিল্পী ও সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে। তারা চেয়েছিল বাঙালি জাতিকে মেধাশূণ্য করতে। দেশ পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ বাঁধাগ্রস্থ হয় এটাই ছিলো পাকিস্তানিদের মূল চক্রান্ত। জাতির শ্রেষ্ঠসন্তান সকল বুদ্ধিজীবীদের অবদান বাংলাদেশের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে চিরদিন।

অনুষ্ঠানে পুলিশ সুপার, স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),  জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত