Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

২৬ বাংলা টিভি   10-Dec-2025   45

Photo

রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক:

মস্কোর কাছে রাশিয়ার একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ সাতজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, মস্কোর কাছে ইভানোভো এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। বিধ্বস্ত বিমানটি ছিল এএন-২২ মডেলের মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট। যা রুশ সামরিক বাহিনীতে কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আগেই বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা ছিলো। সেদিন ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে ওড়ানো হচ্ছিল বিমানটিকে। সামরিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের ডান পাশের একটি ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। পরে সেটি ইভানোভো জেলার একটি বিরান, জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি একটি বিরান, জনশূন্য এলাকায় বিধ্বস্ত হয়েছে। ফলে পাইলট ও যাত্রীরা ছাড়া আর কারো নিহত বা আহত হওয়ার কোনো আশঙ্কা নেই।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত