Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে

২৬ বাংলা টিভি   07-Dec-2025   38

Photo

কালীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে


ইয়াসিন আরাফাত (নিজস্ব প্রতিবেদক):

ঝিনাইদহ কালীগঞ্জে ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের  আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ রবিবার বিকালে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সামনে রেখে আয়োজিত এই সমাবেশে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল লক্ষ্য করা গেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

মাওলানা মোঃ আবু তালিব, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, ঝিনাইদহ-৪।

তিনি আগামী জাতীয় নির্বাচনে জনগণের অধিকার পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের অঙ্গীকার ব্যক্ত করেন।সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন—মাওলানা মোঃ ওলিউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী।তিনি তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভোটারদের সাথে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন।এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আলিনুর রহমান, চেয়ারম্যান প্রার্থী, ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন। মোঃ ঈশা খাঁন, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কালীগঞ্জ আদর্শ থানা শাখা মোঃ হুসাইন আহম্মেদ, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি মহতাব উদ্দিন কলেজ শাখা

সমাবেশের সার্বিক সহযোগিতায় ছিলেন—

মোঃ রাশেদুল ইসলাম, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন শাখা।

অনুষ্ঠানটি পরিচালনা করেন—

মোঃ রবিউল ইসলাম বেল্টু, সেক্রেটারি  বাংলাদেশ জামায়াত ইসলামী, এক নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন শাখা ।

সমাবেশের সভাপতিত্ব করেন—

মাওলানা জামায়াত আলী, সাবেক আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১নং সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন শাখা।নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শান্তিপূর্ণ নির্বাচন, জনগণের ভোটাধিকার, ন্যায়পরায়ণ নেতৃত্ব এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সমাবেশকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায় এবং ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত