Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া

২–৪ আসনের জন্য জোট নয়, ন্যায্য সমঝোতায় জোট হবে: নুরুল হক নূর

২৬ বাংলা টিভি   06-Dec-2025   60

Photo

২–৪ আসনের জন্য জোট নয়, ন্যায্য সমঝোতায় জোট হবে: নুরুল হক নূর


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তাদের উদ্দেশ্যে আসন ও অর্থ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তারা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। তিনি বলেন, “আমরা ২–৪টি আসনের জন্য কারও সঙ্গে জোট করব না। দেশের স্বার্থে যদি জোট করি—তা হবে ন্যায্যতার ভিত্তিতে সম্মানজনক আসন সমঝোতার মাধ্যমে।”

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গণঅধিকার পরিষদ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি নজরুল ইসলামকে একক প্রার্থী ঘোষণা করেন নূর।

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনও কার্যক্রম এগিয়ে নিচ্ছে এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করার কথা রয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় কোনো পরিস্থিতি তৈরি হলে নির্বাচন পিছোতে পারে—তবে সেটি সরকার ও নির্বাচন কমিশন বিবেচনা করবে। অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।

তিনি আরও জানান, গণঅধিকার পরিষদ এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেবে। দেশের প্রয়োজনে জোট হলে জনসমর্থন থাকা আসনগুলো নিশ্চিত করেই তা করা হবে।

নুর বলেন, কিছু রাজনৈতিক দল পুরনো ফ্যাসিবাদের মতো হুমকি-ধামকি ও আধিপত্য বিস্তারের রাজনীতি করতে চায়। তিনি সতর্ক করে বলেন, “১৬ বছরের অপশাসন মুহূর্তে ভেঙে পড়েছে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে কারও পরিণতিই ভালো হবে না।” সব রাজনৈতিক দলকে সংযত ও সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি।

নবীনগর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ছাত্রঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হক, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, উপজেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক মো. কাইয়ূমসহ অন্যান্য নেতারা।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত