Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে যৌথ বাহিনীর হাতে ইয়াবাসহ যুবক আটক

২৬ বাংলা টিভি   30-Sep-2025   53

Photo

মহেশপুরে যৌথ বাহিনীর হাতে ইয়াবাসহ যুবক আটক


মহেশপুর ( ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহের মহেশপুরে শাহ আলম(২৫) নামে এক ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার করেছে যৌথ বাহিনী।  

 মহেশপুর থানা ও সেনা ক্যাম্প সুত্রে জানা গেছে মঙ্গলবার রাত  আনুমানিক ১টার দিকে  মহেশপুর উপজেলার ভৈরবা কুল্লোপাড়া  এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আটককৃত ব্যক্তির  দেহ ও বসত বাড়ি তল্লাসি করে ২৫৬ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, নগদ ৪৯,১৫০ টাকা এবং মোট ৩টি মোবাইল ফোন (২টি বাটন ফোন ও ১টি অ্যান্ড্রয়েড ফোন) উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সে প্রথমে নিজ বাড়ির ভেতরে পালিয়ে লুকিয়ে পড়ে। পরে কর্ডন ও সার্চ অভিযানের মাধ্যমে তাকে আটক করা হয়। তার তথ্যের ভিত্তিতে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শাহ আলম  মহেশপুর উপজেলার ভৈরবা কুল্লোপাড়া মৃত মিজনুর রজমানের ছেলে। 

আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানা পুলিশের কাছে  হস্তান্তর করা হয়েছে। 

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান আটকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রেকর্ড করা হয়েছে, যার নং ৫৭।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত