Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড়ের সীমান্তে ৩ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক

২৬ বাংলা টিভি   02-Dec-2025   55

Photo

পঞ্চগড়ের সীমান্তে ৩ লক্ষ ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী আটক


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের ধামেরঘাট বিওপি সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে ৩ লাখ ২৪ হাজার টাকা মূল্যমান ভারতীয় শাড়ী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি)।

সোমবার (১ ডিসেম্বর ) দিবাগত রাত সাড়ে ৩টায় বিশ্বাসযোগ্য সূত্রের ভিত্তিতে  অধিনায়ক নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)–এর নির্দেশনায় ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল হাবিলদার মো: রেজোয়ান এর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৬৮/১৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় জেলার চাকলাহাট ইউনিয়নের খালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ী মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৪ হাজার টাকা।

নীলফামারি ৫৬ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পাশ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত