Logo
রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাযায় অংশ নিলেন বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল সওদাগর

২৬ বাংলা টিভি   28-Nov-2025   60

Photo

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাযায় অংশ নিলেন বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল সওদাগর


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে ভাইয়ের মৃত্যুতে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে জানাযাতে অংশ নিয়েছেন সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টায় বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল মাদরাসা মাঠে বড় ভাই পৌর বিএনপির সহসভাপতি ছানু সওদাগরের জানাযাতে অংশ নেন তিনি।

জানাযাতে বড় ভাই ছানু সওদাগরের রূহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন সাবেক এই পৌর মেয়র।

এর আগে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিকাল ৩ টায় জেলা কারাগার থেকে ৩ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে  নজরুল ইসলাম সওদাগরকে বকশীগঞ্জে আনা হয়।

সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর পৌর শহরের নিজ বাড়ি পৌঁছলে উপস্থিত কয়েক শত মানুষ তাকে এক নজর দেখতে ভিড় জমায়। এসময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় উপস্থিত মানুষের মধ্যে।  

বিএনপি নেতা ছানু সওদাগরের জানাযাতে এসময় অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, নজরুল ইসলাম সওদাগরের বড় ভাই উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ সাদা, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার বক্তব্য রাখেন। 

জানাযাতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, জামায়াত, এনসিপি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। 

জানাযা শেষে পারিবারিক কবরস্থানে বিএনপি নেতা ছানু সওদাগরকে দাফন তরা হয়।

গত বছরের জুলাই আন্দোলনে নিহত রিপন হত্যা মামলায় গত ১২ আগস্ট রাতে বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও যুবলীগ নেতা নজরুল ইসলাম সওদাগরকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

এরপর থেকে জামালপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত