Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে বিলুপ্তপ্রায় অ্যালবিনো গোখরা সাপ উদ্ধার

২৬ বাংলা টিভি   24-Nov-2025   45

Photo

মহেশপুরে বিলুপ্তপ্রায় অ্যালবিনো গোখরা সাপ উদ্ধার


মহেশপুর প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামে বিরল প্রজাতির একটি হলুদ সাপ উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার (২৪ নভেম্বর) রাতে গ্রামের এক বাড়ির কাছাকাছি সাপটি হঠাৎ চোখে পড়ে স্থানীয়দের। ভয়ে তারা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে মৃত সাপটি ফ্রিজে সংরক্ষণ করে জাদুঘরে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রকৃতিপ্রেমী নাজমুল হক।

নাজমুল হক জানান, উদ্ধারকৃত সাপটি দেখতে পুরোপুরি উজ্জ্বল হলুদ রঙের। পরীক্ষা–নিরীক্ষায় ধারণা করা হচ্ছে, এটি একটি অ্যালবিনো মনোকলড কোবরা বা অ্যালবিনো গোখরা। সাধারণ গোখরার গায়ের রঙ কালো বা বাদামি হলেও জেনেটিক মিউটেশনজনিত অ্যালবিনিজমের কারণে এই সাপের শরীরে মেলানিন তৈরি হয়নি। তাই সাপটির রঙ স্বাভাবিকের তুলনায় একেবারে সাদা বা হলুদ দেখায়।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যালবিনো গোখরা অত্যন্ত বিরল এবং একই সঙ্গে অত্যন্ত বিষাক্ত। গোখরার কামড় কয়েক মিনিটের মধ্যেই মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। সাপটি মৃত মনে হলেও কাছাকাছি যাওয়া ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন তারা। কারণ, সাপের স্নায়ুতন্ত্র মৃত্যুর পরও কিছু সময় সক্রিয় থাকতে পারে।

ঝিনাইদহ কোটচাদপুর  রেঞ্জের ফরেস্টার শফিকুল ইসলামকে  ফোনে পাওয়া যায় নাই ।

খুলনা বিভাগীয় (যশোর জোন) বন কর্মকর্তা অমিতা মন্ডল জানান, স্থানীয় বন বিভাগকে  অবহিত করে লিখিত দিয়ে তারা নিয়ে যেতে পারে।  সংরক্ষণ করা যেতে পারে।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত