Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট

২৬ বাংলা টিভি   24-Nov-2025   42

Photo

কালীগঞ্জে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ১৬টি ককটেল বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল ইউনিট। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে এই ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন হয়।
 

কালীগঞ্জে উদ্ধার হওয়া ককটেল ধ্বংস করল বোমা ডিসপোজাল ইউনিট


বোমা নিষ্ক্রিয়করণ কাজে নেতৃত্ব দেন বোমা ডিসপোজাল ইউনিট প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিব। এ সময় কালীগঞ্জ থানার একটি টিমও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, চলতি বছরের ১৭ জুন উপজেলায় জামাল ইউনিয়নের পীর গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ ককটেলসহ তাকে আটক করে যৌথবাহিনী। উদ্ধার হওয়া সেই ১৬টি ককটেল নিষ্কিক্রয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে আমাদের থানার একটি টিম সহায়তা প্রদান করেন।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত