Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

জামায়াত এদেশে কৃষি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রনয়ণ করতে চায়-চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর রুহুল আমিন

২৬ বাংলা টিভি   21-Nov-2025   52

Photo

জামায়াত এদেশে কৃষি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রনয়ণ করতে চায়-চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর রুহুল আমিন


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী এদেশে কৃষি নির্ভর শিক্ষা ব্যবস্থা প্রনয়ণ করতে চায়। দেশ ডিজিটাল হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের কৃষক বন্ধুদের পিছিয়ে রাখা হচ্ছে। আমরা এর অবসান চায়। আমরা দালাল মার্কা প্রশাসনের মূল উৎপাটন করে কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চায়। সার ডিলারদের মাধ্যমে দিনের পর দিন কৃষকদের হয়রানি করা হচ্ছে। এই সমস্ত সুবিধাভোগী ডিলারদের মূল উৎপাটন করে জামায়াতে ইসলামী কৃষকদের ন্যায্য  অধিকার ফিরিয়ে দিতে চায়। এদেশে মেট্রোরেল হয়েছে, কিন্তু কৃষকদের জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হয়নি। এটা আমাদের দুর্ভাগ্য। বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক বান্ধব একটি সরকার তৈরি করতে চায়। কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা দিতে চায়। কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য অর্থনীতিকে ঢেলে সাজানো চায়। 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা জামায়াতের আয়োজনে শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৫টায় স্হানীয় দামুড়হুদা গার্লস স্কুল এ্যান্ড কলেজ চত্বরে উপজেলা জামায়াতের আমীর নায়েব আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি আবেদ উদ-দৌলার সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, জামায়াত রাজনীতিতে এসেছে মানবতার কল্যাণ সাধনেরর জন্য। আমরা চাঁদাবাজি করবো না, কাউকে  চাঁদাবাজি করতেও দেবো না, আমরা দুর্নীতি করি না, কাউকে দুর্নীতি করতেও দেবো না, আমরা স্বজন প্রীতি করি না কাউকে স্বজন প্রীতি করতেও দেবো না। আমরা ভোট ডাকাতি করতে চাই না, কাউকে ভোট ডাকাতি করে এমপি হতে দেবো না। 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের  নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, 

ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাগর আহমেদ, এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে  আমীর মওলানা আব্দুল গফুর, উপজেলা শ্রমিক  কল্যাণ বিভাগের সভাপতি আবুল বাশার, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল খালেক, সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা  আবুল কাশেম জিহাদী ও সেক্রেটারী মাওলানা ইমরুল হাসান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ, শামসুল  হক, জুড়োনপুর ইউনিয়ন  সভাপতি  সামিমুল হক ঝন্টু, নাটুদহ  ইউনিয়ন আমীর সামসুজ্জোহা, সেক্রেটারি  রফিকুল ইসলাম,  নতিপোতা ইউনিয়ন আমীর   ইসমাইল হোসেন,  রাশিূুল হক ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি  ও উপজেলা কৃষক  সভাপতি  সিরাজুল ইসলাম  প্রমুখ।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত