Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে ক্যান্সার আক্রান্ত পারভিন আক্তারকে প্রবাসী সাজুর আর্থিক সহায়তা প্রদান

২৬ বাংলা টিভি   18-Nov-2025   62

Photo

বকশীগঞ্জে ক্যান্সার আক্রান্ত পারভিন আক্তারকে প্রবাসী সাজুর আর্থিক সহায়তা প্রদান


 বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত পারভিন আক্তারের চিকিৎসার জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়েছেন এক প্রবাসী। মরিশাস প্রবাসী সাজু মিয়া ব্যক্তিগতভাবে পারভিন আক্তারকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সাজু মিয়ার পক্ষ থেকে এ অনুদান ভুক্তভোগীর হাতে তুলে দেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, বাট্টাজোড় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হোসেন সবুজ।

এ সময় উপস্থিত ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাপ জামাল, নারী ইউপি সদস্য লাবনী আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পারভিন আক্তারের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসার ব্যয়ভার বহনে হিমশিম খাচ্ছেন। এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে প্রবাসী সাজু মিয়া পারভিন আক্তারের পাশে দাঁড়ান। 

এলাকাবাসী জানান , অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ গোলাপ জামাল বলেন, সমাজের বিত্তবানরা যদি এভাবে পাশে দাঁড়ান তাহলে অনেক অসহায় মানুষ নতুন জীবন ফিরে পাবে।

পরিবারের সদস্যরা অনুদানের জন্য প্রবাসী সাজু মিয়া ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং পারভিন আক্তারের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত