Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

সাংবাদিক মনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৬ বাংলা টিভি   27-Sep-2025   28

Photo

সাংবাদিক মনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


তরিকুল ইসলাম 

ঝিকরগাছা যশোর

 যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা সংবাদদাতা সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে হওয়া মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাসির আয়োজনে শনিবার (২৭ শে সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপি যশোর-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় গিলাপোল এলাকার শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে অংশ গ্রহণকারী এলাকাবাসী বলেন, সাংবাদিক মনির বিরুদ্ধে স্থানীয় একটি কু-চক্ররী মহল কর্তৃক সাজানো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলায় ফাসানো হয়েছে।  অচিরেই সুষ্ট তদন্তপূর্বক ন্যায় বিচার দাবিও করেন তারা। 

উল্লেখ্য, গত (২৪ সেপ্টেম্বর) উলাশী ইউনিয়নের গিলাপোল এলাকার এক নারী তার ছেলেকে বলৎকারের মিথ্যা অভিযোগ এনে শার্শা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। পরে শার্শা থানা পুলিশ অভিযোগটি মামলায় রুপান্তরিত করে তদন্ত ও ডাক্তারী পরিক্ষা ছাড়াই তড়িঘড়ি করে সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিন্দা ও প্রতিবাদ

দৈনিক লোকসমাজের শার্শা উপজেলা সংবাদদাতা ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম মনির নামে মিথ্যা হয়রানিমুলক মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছেন, ঝিকরগাছা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সহ-সভাপতি আবুল কাশেম, সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ আবিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, সাংবাদিক আলমগীর হোসেন, রেজোয়ান বাপ্পি, শাহ্জামাল শিশির, আশরাফুল আলম রানা, মোহাম্মদ আলী জিন্নাহ, মহসিন আলম, রাফিউল ইসলামসহ সকল সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক মনিরুল ইসলাম মনির নিঃশর্ত মুক্তি দাবি করেন।


news@26banglatv.com


Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত