Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মায়ের

২৬ বাংলা টিভি   17-Nov-2025   40

Photo

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মায়ের


স্টাফ রিপোর্টারঃ জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ট্রাইব্যুনালের দেয়া রায়ের পর শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন ঝিনাইদহের শহিদ রাকিবুল হোসেনের বাবা-মা।

সোমবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহিদ রাকিবুল হোসেনের বাবা আবুবকর সিদ্দিক ও মা হাফিজা খাতুন সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান।

শহিদের মা হাফিজা খাতুন বলেন,

“শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ দিয়েছিল। আদালতে আজ সব অভিযোগ প্রমাণিত হয়েছে। শহিদের মা হিসেবে আমি আংশিক সন্তুষ্ট। আল্লাহ যেন আমাকে হায়াত দেন—আমি যেন শেখ হাসিনার ফাঁসি কার্যকর দেখে যেতে পারি।”

শহিদের বাবা আবুবকর সিদ্দিক বলেন,

“শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ জুলাই গণহত্যার সঙ্গে যুক্ত সকলের ফাঁসি নিশ্চিত করতে হবে। যারা বিদেশে পালিয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আজ আমরা খুশি। শেখ হাসিনা বহু মায়ের বুক খালি করেছে। একজন নারী হয়েও সে কিভাবে এত মানুষের সন্তান হত্যার আদেশ দিয়েছে—তা আমাদের বুঝে আসে না।”

উল্লেখ্য, গত ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ১৮ জুলাই ঢাকার মিরপুর ১০ নম্বরে বিক্ষোভে অংশ নেন ইঞ্জিনিয়ার রাকিবুল হোসেন। আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তিনি ঢাকার বনানীর একটি জুট মিলে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত