সারা বাংলা খুলনা ঝিনাইদহ
শেখ হাসিনাকে দিল্লিতে থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে-রাশেদ খাঁন
২৬ বাংলা টিভি 17-Nov-2025 43
শেখ হাসিনাকে দিল্লিতে থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে-রাশেদ খাঁন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদ। সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি সন্তুষ্টি প্রকাশ করে। রাশেদ খাঁন বলেন, এখন আমাদের দ্বায়িত্ব হচ্ছে শেখ হাসিনাকে দিল্লিতে থেকে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার। এই রায়ের মাধ্যমে আবু সাঈদ, মুগ্ধদের আত্মা শান্তি পেয়েছে উল্লেখ করে রাশেদ খান বলেন, হাসিনা শুধুমাত্র নয় যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিলো তাদেরও ফাঁসি রায় দিতে হবে।
news@26banglatv.com