Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা মাগুরা

ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে- বেগম সেলিমা রহমান

২৬ বাংলা টিভি   16-Nov-2025   64

Photo

ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে- বেগম সেলিমা রহমান


শহিদুজ্জামান চাঁদ শালিখা মাগুরাঃ নারীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে আত্মনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। সমাজের নারী ও শিশুর অধিকার  প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রঅধিকার বিষয়ের উপর গুরুত্ব দিয়ে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল মাঠ প্রাঙ্গনে রবিবার ১৬ নবেম্বর বিকেলে অনুষ্ঠিত এক বিরাট নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নারী শিশু অধিকার ফোরামের আহবায়ক  সাবেক মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা  রহমান এ কথা বলেন।  

বেগম সেলিমা রহমান বলেন, বিএনপির নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র বানচাল করে দেশের নারী সমাজকে সকল কর্মকান্ডে সম্পৃক্ত করার সুযোগ করে দেবেন। এর জন্য তারুণ্যের প্রতীক আগামী দিনের রাস্ট্র্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থীদের ভোট দিয়ে সরকার পরিচালনার সুযোগ দিতে হবে। পালিয়ে যাওয়া রক্তশোষক স্বৈরাচার হাসিনা সরকার আর এ দেশে আসতে পারবে না। তিনি বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে বিএনপিকে শক্তিশালী দলে পরিনত করেছেন। 

তিনি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের মাধ্যমে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে  আহবান জানান। তিনি  মাগুরা-২ আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট নিতাই রায়কে বিপুল পরিমানে ভোট দিয়ে বিজয়ী করতে আহবান জানান। সভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ ত্রান পূর্নবাসন বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আরলী আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 সভা পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন,  বিএনপির ভাইস চেয়ারম্যান আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এডভোকেট নিতাই রায় চৌধুরী, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট মিথুন রায় চৌধুরী, রোকনুজ্জামান খান,জেলা বিএনপির সদস্য ও সাবেক কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মোঃ সামছুর রহমান,জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট, মোতালেব হোসেন শিকদার, যুবদল নেতা নয়নুজ্জামান নয়ন প্রমূখ৷ এছাড়াও বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মহিলা দলের প্রায় ৮/১০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন৷


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত