Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাস চাপায় পথচারী নিহত

২৬ বাংলা টিভি   14-Nov-2025   63

Photo

সিরাজগঞ্জে বাস চাপায় পথচারী নিহত


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় ঢাকাগামী জেনিন পরিবহন নামের একটি বাসের চাপায় রাজু মণ্ডল (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ–কড্ডা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ বামনী গ্রামের নূর হোসেন মণ্ডলের ছেলে রাজু মণ্ডল স্থানীয় একটি তাঁতকাটা মিলের কর্মচারী ছিলেন। দুপুরে মিলের সামনে রাস্তা পার হওয়ার চেষ্টা করতেই দ্রুতগতির জেনিন পরিবহন বাসটি তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরপরই চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।
সদর থানার এসআই সোহাগ হোসাইন বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছি। পালিয়ে যাওয়া বাসটি শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত