Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

২৬ বাংলা টিভি   14-Nov-2025   62

Photo

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান


স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের শৈলকূপায় "আমরা বিএনপি পরিবার"র পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে সহযোগিতা করা হয়েছে। ১৮ বছর শিকল বন্দী থাকা শারীরিক প্রতিবন্ধী নাজমিন খাতুনের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এ সহযোগিতা দেয়া হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে শৈলকূপা উপজেলার আনন্দনগর গ্রামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "আমরা বিএনপি পরিবার"র উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত।

'আমরা বিএনপি পরিবার' এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।

ঝিনাইদহের শৈলকূপায় প্রতিবন্ধী নাজমিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

এর আগে আনন্দনগর গ্রামে প্রতিবন্ধী নাজমিন খাতুনের বাড়িতে গিয়ে সাক্ষাৎ করে ।

আলোচনা সভায় প্রধান অতিথি এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার সব সময় মানবিক কাজ করে থাকি। 

তারই অংশ হিসেবে আজ এই অসহায় পরিবারটিকে সহযোগিতা করা হলো। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে মানবিক রাষ্ট্র।

প্রসঙ্গত, প্রতিবন্ধী নাজনীনের বর্তমান বয়স ১৮ বছর। কিন্তু অসুস্থ অবস্থায় ১৩ বছর ধরে ঘরের মধ্যে শিকলে বাঁধা অবস্থায় রয়েছে। 

অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেনি তার পরিবার। এছাড়া নাজমিনের ভাই জোবায়ের মানসিক প্রতিবন্ধী। বর্তমানে দিনমজুর নাছির মন্ডল ও বুলবুলি বেগম দম্পতি তাদের দুই সন্তান নিয়ে অসহায়ভাবে দিন অতিবাহিত করছেন।

নাজমিনের শিকলে বাধা জীবন নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা দৃষ্টি এড়াইনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত