Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভায়াগ্রা ও মদ উদ্ধার সহ দুই নারী আটক।

২৬ বাংলা টিভি   12-Nov-2025   42

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভায়াগ্রা ও মদ উদ্ধার সহ দুই নারী আটক।


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক ও মানবপাচার বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভায়াগ্রা, ভারতীয় মদ উদ্ধার এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে দুই নারীকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ যাদবপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪৭/৩-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়বাড়ি গ্রামের মাঠে মো. কফিল উদ্দিনের কালাই খেতে অভিযান পরিচালনা করে ১,৯৮৮ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নায়েব সুবেদার মো. শরীফউদ্দিন।

অন্যদিকে একই দিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ ভেতরে সিংনগর গ্রামের হালদারপাড়া মাঠে নিমাই হালদারের বেগুন ক্ষেত থেকে ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন হাবিলদার মো. আকরাম হোসেন।এছাড়া, আজ ১২ নভেম্বর রাত ২টা ৩০ মিনিটে কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-আর সংলগ্ন চাপাতলা গ্রামে নিয়মিত টহল চলাকালে নায়েব সুবেদার মো. উবায়দুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় দুইজন নারী বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।বার্তা প্রেরক সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত