Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের বাজিতপুরে বাসে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন ঘুমন্ত হেলপার

২৬ বাংলা টিভি   12-Nov-2025   64

Photo

ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনে একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত (১২ নভেম্বর) একটার দিকে 

এ ঘটনা ঘটে।

বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থিনীয়রা জানান, বাজিতপুর বাস স্ট্যান্ড এর সামনে রাস্তার পাশে  বাজিতপুর -ঢাকা সড়কে চলাচলকারী তিশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব- ৬৪৩৪ ) দাঁড়িয়ে ছিলো।

এ সময় দুর্বৃত্তরা বাসের পিছনের বাম পাশের জানালা দিয়ে পিছনের সিটে আগুন লাগিয়ে বাসটি পুড়িয়ে ফেলার চেষ্টা করে। বাসের একটি আসনে আগুন জ্বলতে দেখে বাসের সিটে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার শুরু করেন।

বাজিতপুর বাসস্ট্যান্ডে থাকা ডিউটিরত পুলিশ এবং স্থানীয় লোকজন উপস্থিত হয়ে আগুন নিভিয়ে ফেলে। 

ফলে বেঁচে যান বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার।

আগুনে গাড়ির পিছনের বাম পাশের ২নং সিটের উপরের সামান্য অংশ পুড়ে যায়।

সংবাদ পেয়ে বাজিতপুর থানার ওসিসহ উপজেলা 

প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এ ঘটনার পর বাজিতপুরে নিরাপত্তার জোরদার করা হয়েছে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত