Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

২৬ বাংলা টিভি   10-Nov-2025   60

Photo

সাঁথিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ


পাবনার উত্তর প্রতিনিধি :

পাবনার সাঁথিয়া'য় সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাগর এন্টারপ্রাইজের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করে দেখা যায় রাস্তার কাজে ব্যবহার করা হচ্ছে মানহীন ইট সহ অন্যান্য সামগ্রী। এতে নির্মাণের পূর্বেই রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। 

জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের  বোয়ালমারী বাজার থেকে গনেশপুর মজিদ চেয়ারম্যানের মোড় পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজ যার প্রাক্কলিত মূল্য ১ কোটি ২২ লক্ষ ১৯ হাজার টাকা। 

স্থানীয়'রা জানান, সড়ক টি নির্মাণে অত্যান্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করছেন ঠিকাদার। এভাবে রাস্তা করলে এলাকাবাসীর কোন কাজে আসবে না বরং সরকারি অর্থ নস্ট হবে। ভালো মানের নির্মাণ সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজের প্রতিনিধি জিলাল হোসেন বলেন, আমাদের আগে দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে চলে গেছে।আমরা চেষ্টা করছি কাজ টা সম্পন্ন করার।

এবিষয়ে এলজিইডি'র সাঁথিয়া উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, আগামীকাল অফিসে আসেন  কথা বলবো।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত