Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদন্ড!

২৬ বাংলা টিভি   08-Nov-2025   61

Photo

বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদন্ড!


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দিবাগত রাতে সিকান্দার আলী (৬০) ও আফসার আলী (৫০) নামে দুইজনকে কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন । 

দন্ডপ্রাপ্ত সিকান্দার আলী ও আফসার আলী  দুজনই মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা গ্রামের বাসিন্দা।

জানা যায়, উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে কয়েকদিন আগে জিও ব্যাগ স্থাপনের কাজ শুরু হয়। সেখানে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। খবরে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন থানা পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উজান কলকিহারা ব্রহ্মপুত্র নদে অভিযান পরিচালনা করেন। 

বালু উত্তোলনের দায়ে সিকান্দার আলী ও আফসার আলী নামে দুইজনকে আটক করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকেই এক মাস করে কারাদণ্ড প্রদান করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন। অভিযান শেষে আসামী দুইজনেকে জেল হাজতে প্রেরণের জন্য বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, বকশীগঞ্জের কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। উপজেলা প্রশাসন বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত রাখবে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত