Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা বরিশাল বরগুনা

বরগুনার আমতলী থানা কম্পাউন্ড থেকে ইলিশ লুট

২৬ বাংলা টিভি   06-Nov-2025   82

Photo

বরগুনার আমতলী থানা কম্পাউন্ড থেকে ইলিশ লুট


বরগুনা প্রতিনিধি : আমতলী থানার কম্পাউন্ড থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় জাটকা ইলিম লুট হয়েছে। এর আগে ৭০টি মাদ্রাসায় ইলিশ বিতরণকরা হয়।

বৃহস্পতিবার দুপুরে আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুরিকাটা নামক স্থান থেকে ৯লাখ টাকা মূল্যের ১৫শ’ কেজি জাটকা জব্দ করেছে যৌথ বাহিনী। 

আমতলী উপজেলা যৌথবাহিনী সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ভাই ভাই, সোহেল ও সুবহা-সুরহা নামক পরিবহনের বাসের খোন্দলে বিপুল পরিমান জাটকা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলা যৌথবাহিনীর প্রধান বিএন ডিচাচমেন্ট আমতলী উপজেলা কন্টিজেন্ট কমান্ডার লে: নকিব নসরুল্লাহ এর নেতৃত্বে নৌবাহিনী, পুলিশ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলীর ছুরিকাটা নামক স্থানে অভিযান পরিচালনা করে ৩টি বাসের খোন্দাল থেকে ৯লাখ টাকা মূল্যের ১৫শ’ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ করা মাছ থানায় এনে এতিম খানা ও গরীবদের মধ্যে বিতরন করা হয়। 

যৌথ বাহিনীর প্রধান লে: নকিব নসরুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে  ছেড়ে আসা ভাই ভাই, সোহেল ও সুবহা-সুরহা নামক পরিবহনের ৩টি বাস আটক করে তল্লাশী করে খোন্দল থেকে ৯লাখ টাকা মূল্যের ১৫শ’ কেজি জাটকা জব্দ করা হয়। পরে মাছগুলো এতিমখানা ও গরীবদের মধ্যে বিতরন করা হয়। তিনি আরো বলেন, আমাদের এ ধরনের কার্যাক্রম অব্যাহত থাকবে।

আমতলী থানার ওসি জগলুল হাসান জানান, মৎস বিভাগ জাটকা ইলিশ জব্দ করে থানা কম্পাউন্ডে ৭০টি মাদ্রাসায় বিতরণ করে। এসময় বাকী ইলিশ জনগণ লুট করে নিয়ে গেছে। 


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত