Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার জীবননগরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় কালে জামায়াতের জেলা আমীর রুহুল আমীন মুক্তিযোদ্ধারা আামাদের মাথার তাজ

২৬ বাংলা টিভি   06-Nov-2025   60

Photo

চুয়াডাঙ্গার জীবননগরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় কালে জামায়াতের জেলা আমীর রুহুল আমীন মুক্তিযোদ্ধারা আামাদের মাথার তাজ


চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী আমীর রুহুল আমিন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। তারা আমাদের অভিভাবক। মুক্তিযোদ্ধারা এ জাতীর শ্রেষ্ঠ সন্তান। সুখে -দুঃখে, বিপদে আপদে যেকোন প্রয়োজনে আমরা মুক্তিযোদ্ধাদের পাশে থাকবো। মুক্তিযোদ্ধাদের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করবো। অসুস্থ প্রবীণ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিতে আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই।  জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথাগুলো বলেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় জীবননগর মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উম্বত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মন্টু সরকার, মজিবর রহমান, আবদুল কাদের ও আব্দুর রশীদ, জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান ও সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন , যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন প্রমুখ।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত