Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে ব্যবসায়ীকে মারপিট করে ৮০ লাখ টাকা ছিনিয়ে নিলো স্ত্রী ও ছেলে

২৬ বাংলা টিভি   25-Sep-2025   82

Photo

কালীগঞ্জে ব্যবসায়ীকে মারপিট করে ৮০ লাখ টাকা ছিনিয়ে নিলো স্ত্রী ও ছেলে


শাহিনুর রহমান পিন্টু,  ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জে কাজি বাচ্চু মিয়া নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। বাচ্চু মিয়া  কুমিল্লার লাকসাম থানার পূর্ব লাকসাম গ্রামের কাজি আব্দুল মজিদের ছেলে। সে ৩০ বছরের অধিক সময় ধরে কালীগঞ্জে  কাচা মালের ব্যবসা করে আসছেন। তিনি বর্তমানে কালীগঞ্জ পৌর শহরের আড়পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছেন। বাচ্চু মিয়ার অভিযযোগ, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে তার তালাকপ্র্রাপ্ত স্ত্রী টুনি আক্তার ও তার ছেলে বাপ্পি (২১) অপর একজনকে সাথে নিয়ে তার বাসায় হামলা করে।  এসময় তারা আমাকে মারপিট করে ঘরে বিছানার নিচে থাকা ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনি আরো জানান,  টুনি আক্তার আমার বিবাহিত স্ত্রী ছিল কিন্তু বনিবনা না হওয়া সম্প্রতি ১০ লাখ টাকা দিয়ে তালাক দিই। আজ কোন কিছু বুঝে ওটার আগেই সে তার আগের পক্ষের ছেলেকে নিয়ে বাড়িতে হামলা করে টাকা ছিনিয়ে নেয়। তবে এ বিষয়ে টুনি আক্তার ও তার ছেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

কালীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর আমি তার বাসায় যায়। সেখানে গিয়ে জানতে পারি টুনি আকতারের সাথে তালাক হওয়ার পর ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া চলছির। এরই জের দরে  বৃহস্পতিবার তার বাড়িতে আসে ছেলেকে সাথে নিয়ে। এরপর বাচ্চু মিয়াকে মারপিট করে। এসে সে বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে বলেন ওসি।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত