Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মিশুক চালকের উদ্ধার হওয়া কঙ্কালের হত্যার রহস্য উন্মোচন, ৩ আসামির স্বীকারোক্তি

২৬ বাংলা টিভি   06-Nov-2025   56

Photo

সিরাজগঞ্জে মিশুক চালকের উদ্ধার হওয়া কঙ্কালের হত্যার রহস্য উন্মোচন, ৩ আসামির স্বীকারোক্তি


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজের তিন মাস পর উদ্ধার হয় মিশুক চালক আমিরুল ইসলামের কঙ্কাল। এ ঘটনায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ আদালতে তারা ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করেন।
গ্রেপ্তাররা হলেন— সলঙ্গা থানার চকনিহাল গ্রামের সোহরাব আলীর ছেলে শাহেব আলী (২৫), একই গ্রামের শাহজাহান আলীর ছেলে মনিরুজ্জামান সরকার (৪৪) এবং তাড়াশ উপজেলার ওয়াসিন গ্রামের আব্দুল বাহেরের ছেলে আব্দুল আজিজ প্রামাণিক (৩১)।
নিহত আমিরুল ইসলাম (২০) ছিলেন সলঙ্গার অলিদহ গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে। জীবিকার তাগিদে প্রতিদিনের মতোই তিনি মিশুক চালাতে বের হয়েছিলেন গত ৫ আগস্ট দুপুরে। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তার জীবনের শেষ ভ্রমণ।
স্বজনরা চারপাশে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি। শেষ পর্যন্ত তারা সলঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এক মাস পর, ১০ অক্টোবর বিকেলে, চকনিহাল গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে পুলিশ উদ্ধার করে একটি কঙ্কাল। পাশে পাওয়া যায় কিছু পোশাক, যা দেখে পরিবারের সদস্যরা সনাক্ত করেন— সেটি নিখোঁজ মিশুক চালক আমিরুলের।
এরপর শুরু হয় পুলিশের অনুসন্ধান। মামলার তদন্তভার পায় জেলা ডিবি পুলিশ। টানা অভিযান চালিয়ে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করে ডিবি।
তদন্ত কর্মকর্তা এসআই নাজমুল হক বলেন, গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যে ছিনতাই হওয়া মিশুকের কিছু মালামালও উদ্ধার করা হয়েছে।
বিকেলে আদালতে হাজির করা হলে তিনজনই অপরাধের দায় স্বীকার করে জবানবন্দি দেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুক তাদের জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালতের নির্দেশে তিনজনকেই কারাগারে পাঠানো হয়।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত