Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

আবারও ট্রলারসহ ৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২৬ বাংলা টিভি   06-Nov-2025   56

Photo

আবারও ট্রলারসহ ৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার

টেকনাফ উপকূলে নাফনদীর মোহনা থেকে একটি ট্রলারসহ ছয় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)। বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপের গোলার চর সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন, মো. আয়াছ, মো. ইয়াছিন, জিয়াউর রহমান, আতাউর হোসেন, কেফায়েত উল্লাহ ও রশিদ উল্লাহ। তাঁরা সবাই কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।

কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, টেকনাফের আবদুল মতলবের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার সাগর থেকে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তখন আরাকান আর্মির একটি নৌকা এসে ট্রলারটিতে উঠে ছয় জেলেকে ধরে নিয়ে যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পুরো উপকূলের জেলেরা আতঙ্কে আছে।

এদিকে মিয়ানমার ভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, গত ২৮ অক্টোবর থেকে আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করেছে। তাদের দাবি, বাংলাদেশি ট্রলারগুলো মিয়ানমারের জলসীমা অতিক্রম করে মাছ ধরছিল। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তারা অন্তত ১৮৮ জেলে ও ৩০টি নৌকা আটক করে পরে ছেড়ে দেয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, একটি ট্রলারসহ ছয় জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি আমরা যাচাই-বাছাই করছি।

বিজিবি সূত্রে জানা গেছে, গত আট মাসে নাফ নদী ও সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩০০ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় ২০০ জনকে পরে ফেরত আনা গেলেও এখনো অন্তত ১০০ জন জেলে তাদের হাতে বন্দি বলে জানা গেছে।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত