Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

জামালপুরে গৃহবধূকে অপহরণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড

২৬ বাংলা টিভি   05-Nov-2025   52

Photo

জামালপুরে গৃহবধূকে অপহরণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড


স্টাফ রিপোর্টারঃ জামালপুর সদরে এক গৃহবধূকে অপহরণের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে সাজাপ্রাপ্ত চারজনকে ৫০ হাজার করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এই অর্থ ভুক্তভোগী পাবেন বলে জানায় আদালত।

দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- মোঃ মজনু, হানিফ খন্দকার, মোঃ মমিন মিয়া ও মোঃ জহুরুল ইসলাম। তারা সকলেই জেলার মেলান্দহ উপজেলার বাসিন্দা। 

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, সাজাপ্রাপ্ত আসামীরা গৃহবধূর বাবার বাড়ির বাসিন্দা এবং  আসামী মোঃ মজনু দীর্ঘদিন যাবত গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। সেই জেড়ে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেলে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাবার পথে সদরের রশিদপুর এলাকায় একটি সিএনজির মাধ্যমে গৃহবধূকে অপহরণ করে আসামীরা। পরে অনেক খোঁজাখুজির পর আসামী হানিফ খন্দকারের বাড়ি থেকে উদ্ধার করা হয় গৃহবধূকে। পরে গৃহবধূর বাবা বাদী হয়ে জামালপুর থানায় একটি অপহরণ ও ধর্ষন মামলা দায়ের করেন। সেই মামলায় ৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন শেষে এই রায় ঘোষণা করে আদালত।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত